• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কালীগঞ্জে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যব-১৩) রংপুর।

সোমবার (৬ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমদ।

এর আগে রোববার (৫ জুন) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলুল করিমের ফলকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ইকবাল হোসেন (৩৪), আজিমুল হক (৩৭), মুসা মিয়া (২২) ও সুমন মিয়া (১৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কাকিনা কবি শেখ ফজলুল করিমের নাম ফলক এলাকায় অভিযান চালায় রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। এসময় সন্দেহজনকভাবে রংপুরগামী একটি মাইক্রোবাস আটক করে তল্লাশী চালানো হলে ১৭ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব। সেই সঙ্গে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাইক্রোবাসটি জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।