• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তিস্তায় অবৈধ বালু উত্তোলনের খালে ডুবে শিশু’র মৃত্যু

| নিউজ রুম এডিটর ১২:০১ পূর্বাহ্ণ | ০৪/০৩/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় খালের পানিতে ডুবে ফাহিম হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) বিকেলের দিকে আদিতমারী ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, উপজেলার মহিষখোচা ইউনিয়নে তিস্তা নদীর সলেডি স্প্যার বাঁধ এলাকায় শুকিয়ে যাওয়া তিস্তা নদীতে কিছু দিন ধরে নদী খননের নাম করে একটি চক্রের অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় খাল তৈরি হয়। নদী পাড়ের বাসিন্দা মঞ্জুর ছেলে ফাহিম দুপুরের দিকে ওই খালের পাড়ে খেলা করছিল।

এ সময় হঠাৎ খালের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয় শিশুটি। স্থানীয়রা জাল ফেলে অনেক চেষ্টা করে তার সন্ধান মেলাতে ব্যর্থ হয়।

পরে আদিতমারী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের টিম রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় ৩০ মিনিট চেষ্টা করে খালটি থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় অবৈধভাবে বালু উত্তোলন চক্রকে দায়ী করেছেন ফাহিমের পরিবার।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।