• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কালীগঞ্জে শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৩

| নিউজ রুম এডিটর ৭:৪১ অপরাহ্ণ | ০৪/০৩/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিয়ালের কামড়ে শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ মার্চ) বিকালে উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেনঃ- কাজীরহাট এলাকার শরবত আলীর মেয়ে ছনিয়া খাতুন (০৬), ওই এলাকার সোহেল রানার মেয়ের সুমনা খাতুন (০৩) ও একই এলাকার বাসিন্দা সফিয়ার রহমান (৬০)।

স্থানীয়রা জানান, ওই উপজেলার কাকিনা ইউনিয়নের কাজীরহাট এলাকায় একটি পাগলা শিয়াল সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুসহ তিনজনকে কামড়িয়ে আহত করে। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি গোপালরায় এলাকায় চারজন ব্যক্তিকে কামড় দেয়। বেশ কিছু গবাদিপশুকেও শিয়াল আক্রমণ করেছে। এলাকায় শিয়ালে আক্রমন থেকে বাঁচাতে শিশু ও গবাদিপশু নিয়ে চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতী ফাতেমা বলেন, শিশুটির অবস্থা তেমন ভালো ছিল না, তার চোখের উপরের কিছু অংশ ছিড়ে গেলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপালে রেফার্ড করি।’