• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে ২ শতক জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন

| নিউজ রুম এডিটর ১০:৫৮ অপরাহ্ণ | ০৮/০৪/২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ২ শতক জমি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার কেরামত আলীর বড় ছেলে জহুরুল হকের সাথে তার ছোট ছেলে জাকিরুল ইসলাম মিস্টারের ২ শতক জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ওই জমির ওপর থাকা একটি আম গাছকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় বড়ভাই জহুরুল হক ও তার ছেলে মুকুল রব্বানীর লাঠির আঘাতে জাকিরুল ইসলাম মিস্টার গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন জাকিরুল ইসলাম মিস্টারকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে পিতা কেরামত আলীও আহত হয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহা আলম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’