• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন টেটা বিদ্ধসহ আহত-১০

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ণের সংঘর্ষে ৩জন টেটা বিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে রামকৃষ্ণদী বাজারস্থ ৩টি দোকান ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছ।

পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর সাথে পূর্ব থেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। পূর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকালে রামকৃষ্ণদী বাজার এলাকায় শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলীর লোকজনের ওপর হামলা চালিয়ে দোকান ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছ। এসময় শাহ আলী মেম্বার পক্ষের মরিয়ম (৪৫) শিশু মোল্লা (৫০) ও সজীব (২৮) নামে ৩ জন টেঁটাবৃদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। টেঁটা বিদ্ধ গুরুত্বর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবেক ইউপি সদস্য শাহ আলী বলেন,আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম। মারামারির বিষয়টা আমি পরে জানতে পেরেছি।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের মুঠোফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি। সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, লোক মুখে শুনেছি খোকন মেম্বার শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করেছে। এবিষয়ে এখনো কোন মামলা বা অভিযোগ হয়নি।