• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ছিনতাইকালে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ দুইজন আটক

| নিউজ রুম এডিটর ৭:৫৮ অপরাহ্ণ | ২২/০৯/২০২১ সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় এক গরু ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইকালে ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে উজিরপুর সাত্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গরু ব্যবসায়ী উপজেলার চর পাঁকা কদমতলা গ্রামের মসফুল হকের ছেলে বাহাদুর আলী (৩০)।

আটককৃতরা হলো, উপজেলার উজিরপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি হাসিব আলী (২৩) ও শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার অটোচালক রাসেল আলী (২০)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহ।

পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তর্তিপুর পশুর হাট থেকে গরু বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন বাহাদুর আলী। পথে উজিরপুর-সাত্তার মোড় এলাকায় পৌঁছালে ৬ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে।

এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং হাতেনাতে হাসিব ও রাসেলকে আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন বলেন, গরু বিক্রি করা ৫লাখ ৩৮হাজার টাকা ছিনতাইয়ের সময় দুইজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।