• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নামের আগে আলহাজ না লেখায় ৫ জনকে কুপিয়ে জখম

| নিউজ রুম এডিটর ৭:৪৮ অপরাহ্ণ | ২৩/০৯/২০২১ সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে হালখাতার কার্ডে নামের আগে আলহাজ না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দাদুয়া গ্রামের আনোয়ার হোসেনের সিট কাপরের দোকানে প্রতিবেশি আমিনুল হকের বকেয়া ছিলো। কয়েকমাস আগে সেই বকেয়ার হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় দোকানী আনোয়ার হোসেনের ওপর আমিনুল হকের স্বজনদের ক্ষোভ ছিলো। এ নিয়ে আমিনুল হকের স্বজনদের সাথে দোকানী আনোয়ার হোসেনের স্বজনদের কথাকাটাকাটিও হয়।

ওসি আরও জানান, ওই ঘটনার সুত্র ধরেই বুধবার সকালে আমিনুল হকের স্বজন জিয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, কামাল হোসেন, রঞ্জু ইসলাম, কিরন, স্বপন আলীসহ প্রায় ৩০ জন ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এসময় বাধা দিতে গেলে আনোয়ার হোসেনসহ তার স্বজন সুফিয়া বেগম, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম ও আবু জাফরকে কুপিয়ে আহত করা হয়।

বর্তমানে আহত পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আমিনুল হকের স্বজন জিয়ারুল ইসলাম জানান, তারা কারও ওপর হামলা করেননি। আলহাজ না লেখার কারণ জানতে চাইলে আমিনুলের সাথে তাদের কথা কাটাকাটি হয়েছে।

পিএন/জেটএস