=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ফজরের নামাজ না পড়ায় স্ত্রীকে মেরে ফেললেন স্বামী

| নিউজ রুম এডিটর ৫:২১ অপরাহ্ণ | ০৬/১০/২০২১ সারাদেশ

আজ সকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় স্ত্রী রোকসানা বেগমকে (৫৫) হত্যার পর নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান।

আজ বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলার হোসেনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হোসেনগাঁও গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান।

রানীশংকৈল থানার ওসি জানান, বুধবার (৬ অক্টোবর) সকালের দিকে হাবিবুর থানায় এসে নিজে আত্মসমর্পণ করেন এবং তার জবানবন্দিতে জানান, নামাজ পড়া নিয়ে তার স্ত্রীর সঙ্গে প্রায় সময় কথা-কাটাকাটি হতো।

আজ বুধবার (৬ অক্টোবর) ফজরের নামাজ পড়তে বলা হলে স্ত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা শাবল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন হাবিবুর। এতে ঘটনাস্থলে মারা যান তার স্ত্রী।

পিএন/জেটএস