• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

প্রেমিকের মায়ের মৃত্যুশোক কমাতে তার বাবাকেই বিয়ে করলেন তরুণী!

| নিউজ রুম এডিটর ৪:১১ অপরাহ্ণ | ১০/১০/২০২১ আন্তর্জাতিক

ভালোবাসার মানুষের সুখের জন্য আমরা কত কি না করি। তাই বলে প্রেমিক যাতে মায়ের অভাবে কষ্ট না পায় তাই তার বাবাকেই বিয়ে করার কথা শুনেছেন কখনো? সম্প্রতি এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের এক তরুণী। খবর ইন্ডিয়া টাইমসের।

জানা গেছে, কিছুদিন আগে ওই তরুণীর প্রেমিকের মা মারা যান। আর এতে ভেঙে পড়েন তিনি। তাই ভালোবাসার মানুষ যাতে মায়ের অভাব বোধ করে কষ্ট না পান, সেই চিন্তায় তার বাবাকেই বিয়ে করে বসেছেন ওই তরুণী।

এ নিয়ে তিনি বলেন, কয়েক দিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও দুঃখে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তার ফলে আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।

তরুণীর এমন কাণ্ডে হতবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়েছে এই ঘটনা। অনেকেই এই তরুণীর সিদ্ধান্তের প্রসংশা করলেও বেশিরভাগই এমন ঘটনায় হতভম্ব হয়ে গেছেন। যদিও ওই তরুণীর প্রেমিকের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

পিএন/জেটএস