• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্তাদের মাঝে ডিয়ার এক্স টিমের শীতবস্ত্র বিতরণ

| নিউজ রুম এডিটর ৪:১৩ অপরাহ্ণ | ২১/০১/২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২১ শে জানুয়ারি (শুক্রবার) সকাল ১০:০০টায় বড়ভিটা বালিকা উচ্চ বিদ‍্যালয় ও সকাল ১১:৩০ টায় ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ‍্যালয়(পাইলট) মাঠ প্রাঙ্গণে ফুলবাড়ী ব্লাড ব‍্যাংক ও হেল্পলাইন এর আয়োজনে, ডিয়ার এক্স টিমের সহযোগিতায় ৫শতাধিক তৃতীয় লিংঙ্গ, অসহায় -দরিদ্র শীতার্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ডিয়ার এক্স টিমের এডমিন শ‍্যামলী আফরোজ বলেন,আমরা ডিয়ার এক্স গ্রুপ এই নিয়ে ৪র্থ বারের মত শীতার্তের পাশে আমাদের সাধ‍্যমত যতটুকু পেরেছি অসহায় -দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। আমারা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আগামীতেও এই ধরনের সেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখব।

এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম উপদেষ্টা ফুলবাড়ী ব্লাড ব‍্যাংক, আজিজার রহমান (মাস্টার) সমাজ সেবক,ডিয়ার এক্স টিমের সাদিক জিলানী এডমিন, হাসান ওয়াহিদ এডমিন, কাজি জান্নাতুল এডমিন, আজহারুল ইসলাম এডমিন, সাব্বির আহমেদ এডমিন, ফাহাদ ওয়াহেদ, ফুলবাড়ী ব্লাড ব‍্যাংক এর সভাপতি এনামুল হক বসনিয়া, অন্তু চৌধুরী সমাজ সেবক, সজল পোদ্দার, তমাল, শাহিন, জাকির,ধনেশ, আরাবির রাজ, আকরাম হোসাইন, রবিউল ইসলাম নাইক, জীবন প্রমুখ ।