• আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

শিল্পীদের নির্বাচনী লড়াই দেখতে বিএফডিসির বাইরে লোকে লোকারণ্য

| নিউজ রুম এডিটর ১২:১৬ অপরাহ্ণ | ২৮/০১/২০২২ বিনোদন

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শুক্রবার সকাল ৯টায় বিএফডিসিভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটির বিরুদ্ধে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে লড়ছেন কাঞ্চন-নিপুণ।

হাই ভোল্টেজ এই নির্বাচনকে ঘিরে আলোচনার শেষ নেই। রাজধানীর পাশাপাশি তারকাবহুল এ নির্বাচন দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচন উপলক্ষে বিএফডিসির সামনে সকাল থেকেই দেখা যাচ্ছে হাজারও মানুষের আনাগোনা। বেশিরভাগই দূর-দূরান্ত থেকে আসা।

তাদের আগমনে বিএফডিসির বাইরের অংশ লোকে লোকারণ্যে পরিণত হয়েছে।

দর্শনার্থীদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এফডিসির সামনে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

চলচ্চিত্রের প্রিয় তারকারা আজ নির্বাচন করছেন, ভোট দেবেন।

এক নজর সবাইকে দেখার জন্য ছুটে এসেছেন বলে অনেকেই জানান।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের এই নির্বাচনে সমিতির ভোটার ৪২৮ জন। তবে ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবার ভোট দিতে পারছেন না।

এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।