• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মাহমুদনগরে প্রেমঘটিত ঘটনায় সাউন্ড ব্যবসায়ীকে পিটিয়েছে বখাটে শান্ত গং

| নিউজ রুম এডিটর ৯:৫০ অপরাহ্ণ | ২৮/০১/২০২২ সারাদেশ

নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের বন্দরে প্রেমঘটিত ঘটনার জেরে জীবন(২৫)নামে এক সাউন্ড
সিস্টেম ব্যবসায়ীকে পিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে উচ্ছশৃঙ্খল শান্ত গং। বৃহস্পতিবার বিকেলে থানার মাহমুদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত জীবনকে স্থানীয় নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন
রয়েছে। অভিযোগের ভিত্তিতে বন্দর থানা সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নজরুল ইসলাম জানান,প্রেমঘটিত ঘটনার জেরে মাহমুদনগর এলাকার লুৎফর মিয়ার বখাটে ছেলে একই এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার এমদাদ হোসেনের ছেলে সাউন্ড ব্যবসায়ী জীবনকে পিটিয়ে জখম করে। আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

তারা থানায় অভিযোগ দাখিল করেছেন। মামলা প্রক্রিয়াধীন আমরা আসামীদের বাড়িতে গিয়েছিলাম
আসামী শান্ত গং পলাতক রয়েছে।