• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

| নিউজ রুম এডিটর ২:৩২ অপরাহ্ণ | ১৫/০২/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬ দিনের ব্যবধানে সিঙ্গিমারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে আরও এক ভারতীয় নাগরিক মুকুল মিয়া (৩০) কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহারের শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার মিয়ার ।

ছেলে সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় এক নাগরিক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা ।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি বাংলাদেশি সিম কার্ড জব্দ করা হয়েছে ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে থানায় মামলা দেন বিজিবি। অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত,গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আরও এক ভারতীয় নাগরিক রহিম মিয়া (২৮)কে আটক করেন বিজিবির জাওরানী ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।