• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

করোনা : ২২ ফেব্রুয়ারির পর থাকছে না বিধিনিষেধ

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে এ কথা জানান তিনি।

সচিব জানান, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
তিনি জানান, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিপরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

দেশে করোনার বিস্তার বেড়ে যাওয়ায় গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ওই বিধিনিষেধ কার্যকর হয়।