• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবীতে সামাজিক সংগঠনের মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৯:৩২ অপরাহ্ণ | ০৪/০৩/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার থেকে টেংগুরিয়াপাড়া মোড় পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় যুব সমাজ ও স্থানীয় সামাজিক সংগঠন। যুব ফাউন্ডেশন নামে একটি সমাজ সেবা মূলক সামাজিক সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার ইছাপুরা

ইউনিয়নের রাজদিয়া আব্দুল জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সিরাজদিখান-তালতলা সড়কে প্রায় আধা ঘন্টা ব্যপী এ মানববন্ধনে বিক্রমপুর রক্তদান সংস্থা, অগ্রযাত্রা ১৭ ও যুব ফাউন্ডেশনের শতাধিক স্বেচ্ছাসেবক ও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধনে উপস্থিত সকলে সিরাজদিখান বাজার থেকে টেংগুরিয়াপাড়া মোড় পর্যন্ত খানাখন্দে জর্জরিত আধা কিলোমিটার রাস্তা অতী দ্রুত সংস্কারের দাবী জানায়।