• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

কাউকে না জানিয়ে ১৫০০’শ গাছ কেটে নিলেন কর্মকর্তা

| নিউজ রুম এডিটর ৭:৪৩ পূর্বাহ্ণ | ০৫/০৩/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষ্টপুর এলাকায় আম বাগানের প্রায় ১৫০০ শত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ভুমি কর্মকর্তার বিরুদ্ধে। তবে গাছ কাটার বিষয়ে বনবিভাগ কিছুই জানেন না। শুক্রবার ( ৪ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদরের ভুমি কর্মকর্তা শারিয়ার রহমানের নির্দেশে একদল শ্রমিক গাছগুলো কাটেন। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তাসহ শ্রমিকেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, ১০০’শত বিঘা জমির বেশি থাকায় জমির মালিক প্রয়াত কুসুম উদ্দিন নিজেই উদ্বৃত সম্পতি প্রায় ৫ একর জমি সরকারকে ছেড়ে দেন। পরে তিনি মারা যান। মৃত্যুর পর ২০০৭ সালে তার সন্তানদের নোটিশ প্রদান করেন ভুমি কর্মকর্তা। নোটিশ পাওয়ার পর সরকারকে দেয়া জমির বিষয়ে ভুল রয়েছে মর্মে ভুমি অফিসে ভুল সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু ভূমি অফিস কোন জবাব না দিয়ে কালক্ষেপন করেন।

অন্যদিকে পত্রিক সম্পতি হিসেবে ওই এলাকার প্রায় চার একর জমিতে চাষাবাদ করে আসছিল প্রয়াত কুসুম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির। সবশেষ বার বছর ধরে আম ও কমলা বাগান গড়ে তুলেন তিনি। কিন্তু কাউকে কিছু না জানিয়ে শুক্রবার ভুমি কর্মকর্তা একদল শ্রমিক নিয়ে জমিতে আবাদকৃত ১২শ আম ও ৩ শতাধিক কমলার গাছ কর্তন করেন তিনি।

জমির মালিক মরহুম কুসুম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, ভুমি কর্মকর্তা কোন নোটিশ না দিয়েই হঠাৎ ভোর থেকে শ্রমিকদের দিয়ে প্রায় ১৫শ গাছ কর্তন করেন। যা সম্পুর্ন বেআইনি। আমরা বার বার তার সাথে যোগাযোগ করেছি। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। আমরা দ্রুতই রিট করব আদালতে।

বাগানের গাছ কর্তনের বিষয়টি স্বীকার করে ভুমি কর্মকর্তা শারিয়ার রহমান বলেন, জমির মালিক নিজেই সরকারকে জমি দিয়েছেন। তাই কেটেছি। এখানে আমাদের করণীয় নেই।