• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

| নিউজ রুম এডিটর ৭:৩৬ অপরাহ্ণ | ২৮/০৩/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে রুহুল আমীন বাবু (৩২) নামে এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

সোমবার (২৮মার্চ) দুপুরে এ রায় প্রদান করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত জঙ্গী রুহুল আমীন বাবু বাড়ি পাটগ্রাম উপজেলার সমশেরপুর মুন্সীরহাট এলাকায় বলে জানা গেছে।

রংপুর র‌্যাব জানান, র‌্যাব-১৩ কোম্পানী কমান্ডার এ মোঃ রবিউল আলমের নেতৃত্বে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে পাটগ্রাম শহর এলাকার রসুলগঞ্জ কলেজ রোডে গত ২৯ সেপ্টেম্বর/১৮ তারিখে অভিযান চালানো হয়। পরে অভিযান চালানোর সময় ধাওয়া করলে বাকি জেএমবি সদস্যরা পালিয়ে গেলেও নিষিদ্ধ জেএমবি সংগঠনের সদস্য রুহুল আমীন বাবুকে আটক করেন। এসময় তার কাছে বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি উগ্রবাদী বই, ২শত ৫০টি জঙ্গীবাদ সংক্রান্ত বই ও মোবাইল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ মামলার বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের অপরাধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৪ ধারা মোতাবেক আসামী রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।