• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হিলিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

মোঃ আব্দুল আজিজ, হিলি (প্রতিনিধি) প্রতিনিধি।।“প্রত্যেকে আমরা পরের তরে” এমন শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালী, আলোচনাসভা ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা স্কাউটসের আয়োজনে শুক্রবার (৮এপ্রিল) সকাল ১১টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বাংলাদেশ স্কাউটস দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে স্কাউটস দিবস উপলক্ষে স্কাউট সদস্যদের মাঝে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরণ শেষে কলেজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, স্কাউটের সাধারন সম্পাদক কাওছার আহম্মেদ, উপজেলা কাবস্কাউট লিডার মহিদুল ইসলাম, আনোয়ারুল হক টুকুসহ অনেকে।