=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ের প্রবেশদ্বারে মার্কেট নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ১০/০৪/২০২২ লালমনিরহাট

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বারে জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বাণিজ্যিক মার্কেট। এতে করে ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। সরকারি জমি দখলকারীদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন তারা।

রোববার ( ১০ এপ্রিল) বিকেল তিনটায় উপজেলার হাজির হাট বাজারে ঘণ্টাব্যাপী তারা মানববন্ধন করেন। এসময় জমি দখল কারীদের বিচার দাবি জানান তারা।

তাদের অভিযোগ, বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বৈরাতী হাজিরহাট ঈদগাহ মাঠের প্রধান প্রবেশদ্বার একটি। সেই রাস্তা বন্ধ করে নির্মাণ করা হচ্ছে বাণিজ্যিক মার্কেট। এতে করে শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকরা বিদ্যালয় যেতে পারছে না।

জানা গেছে, তিস্তার চরাঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতেই গড়ে ওঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এর পাশেই একটি ঈদগা মাঠ। ওই সময়ের চরাঞ্চলের মানুষের আর্থিক লাভবান করতে শিক্ষা প্রতিষ্ঠান পাশেই হাজিরহাট বাজার গড়ে ওঠে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিদ্যালয়ের চারিদিকে ঘিরে রেখেছে বাজারটি। বছরখানেক আগে বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়, চর বৈরাতী এন জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর বৈরাতী হাজিরহাট ঈদগাহ মাঠের কর্তৃপক্ষরা অভিযোগ করেন। এমন অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহি অফিসার রবিউল হাসান মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন।ইউএনও রবিউল হাসান বদলির পর সেই সুযোগ আবারও কাজে লাগান সেখানকার প্রভাবশালী দুলাল, আপেল ও তার বড় ভাই মুসা শেখ ।

বিষয়টি নিয়ে স্থানীয়রা সমাধানের জন্য চেষ্টা করেও তারা ব্যর্থ হন। এর মধ্যে শুক্রবার সকালে গাড়িতে করে ইট নিয়ে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে রাস্তা বন্ধ করে নির্মাণ কাজ শুরু করে। রোববার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় এলে শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় মার্কেট নির্মাণ দেখে একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন পালন করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেন।

এ বিষয়ে মার্কেট নির্মাণকারীদের মধ্যে দুলাল বলেন, প্রায় ১০/১২ বছর ধরে আমি জায়গাটি দখল করে আছি। ওই স্থানে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে আমি মার্কেট নির্মাণ করেছি। এটি আরেকটি পক্ষ সুযোগ নিয়ে মূল ফটকে মার্কেট নির্মাণ করছে। এখানে আমার কোন অপরাধ নেই।

অপরপ্রান্তের আরেক মার্কেট নির্মাণকারী মুসা শেখ বলেন, দুলাল মার্কেট নির্মাণ করছে, এতে কারো দোষ নেই। সে করছে বলেই আমি মার্কেট নির্মাণ করছি।

বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা বলেন, বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে নির্মাণ করা হচ্ছে পাকা মার্কেট। এটি কতোটা যৌক্তিক বুঝতে পারছি না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য একটি পক্ষে উঠে পড়ে লেগেছে। তারা জায়গা দখলের চেষ্টা বরাবরই করেছেন। এ বিষয়ে আমি লিখিত অভিযোগ দেবো। সরকারি জমি ও প্রতিষ্ঠান রক্ষায় তারাই ব্যবস্থা গ্রহণ করবেন।