• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

লালমনিরহাটে লম্বা যুবকের সন্ধান

| নিউজ রুম এডিটর ৫:১৫ অপরাহ্ণ | ১৯/০৪/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অস্বাভাবিক লম্বা নুরালম (২২) নামে এক যুবকের সন্ধান মিলেছে। তাঁর উচ্চতা ছয় ফিট ৫ ইঞ্চি। তিনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর (দুল্লারবাজার) গ্রামের মৃত্যু নওশের আলীর ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে নুরালম তৃতীয়।

পেশায় নরসুন্দর বিশাল দেহের নুরালমের জন্ম ১০ এপ্রিল ১৯৯৯ সালে। তাঁর এই লম্বা হওয়া নিয়ে ওঠা বসা চলাফেরা করতে মারাত্বক সমস্যা হয়। বিশেষ করে যানবাহনে চলাচল করতে কঠিন সমস্যায় পড়তে হয়। মাথা নিচুকরে কোন রকম বাসে উঠতে পারলেও সিটে বসা যায় না। এ ছাড়াও তাঁর এই উচ্চতায় সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় তার কর্ম ক্ষেত্রে। স্বাচ্ছ্বন্দে কাজ করতে না পারায় কাজ ছাড়তে হয়েছে একাধিকবার।

নুরালমের মা নুরজাহান বেগম বলেন, তাঁর বাবাও নুরালমের মতোই লম্বা ছিল। লম্বা হওয়ার কারণে সবাই তাঁকে ন্যাবরা বলে ডাকে। নুরালম নামে কেউ তাঁকে চিনে না।

নুরালমের স্ত্রী মোছাঃ তহমিনা বেগম বলেন, তাঁর উচ্চতা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তবে তাঁর সাথে কোথাও বেড়াতে গেলে সবাই তাঁর দিকে চেয়ে থাকে।

নুরালম বলেন, নিয়মিত কাজ করে সংসার চালাই। তবে দেহের এই উচ্চতার কারণে অনেক কাজই করতে সমস্যা হয়। আর কাজ করতে না পারলে সংসার চালানো দায় হয়ে যায়।