• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

মূল্যস্ফীতি সহনীয় করার উপায় ভাবা হচ্ছে: অর্থমন্ত্রী

কোনোভাবেই কমানো যাচ্ছে না বাজারের অস্থিরতা। কোনোভাবেই থামানো যাচ্ছে না মূল্যস্ফীতি। এ অবস্থায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় করার উপায় ভাবা হচ্ছে।

বুধবার (২৭ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, অর্থনীতি এখন শক্তিশালী অবস্থানে আছে। ইউক্রেন-রুশ যুদ্ধ থেমে গেলে পরিস্থিতি আরও ভালো হবে।

দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দাম কেন বাড়ছে- তার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। আমরা সারা বিশ্বের সঙ্গে একীভূত। অনেক দেশের সঙ্গে লেনদেন করতে হয়। কাজেই জিনিসপত্রের দাম একটু বাড়বেই। যুদ্ধের কারণে সারা বিশ্ব এখন অস্থির। আশা করছি, যুদ্ধ থেমে যাবে এবং বিশ্ব স্থিতিশীল হবে। বাংলাদেশেও জিনিসপত্রের দাম কমে আসবে।

এদিকে বিশ্বব্যাংক ও আইএমএফের সর্বশেষ প্রতিবেদনে চলতি অর্থ বছরের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২ শতাংশ এবং আগামী অর্থবছরের জন্য ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি বহাল থাকবে এবং আমি মনে করি, যদি রাশিয়া- ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে প্রাক্কলিত জিডিপি অর্জন সম্ভব হবে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেটে ভর্তুকির ওপর কোনো চাপ নেই। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি যা ধরা হয়েছে, আমি মনে করি সেটি সহনীয় অবস্থানে থাকবে। যুদ্ধ প্রলম্বিত না হলে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করছি।