• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিরাজদিখানে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত, ভ্যান চালক আহত!

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | ০৯/০৫/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ রিয়াদ খান (২৮) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন এবং ভ্যান চালক আহত হয়েছেন।মোঃ রিয়াদ খান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের ছেল। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার নিমতলা -সিরাজদিখান সড়কের রশুনিয়া স্টীলের ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত ) মোঃ আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিমতলা থেকে বাড়ী আসার পথে ইমামগঞ্জ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল চালক রিয়াদ খান ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে । নিহতের স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।