• আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

টাঙ্গাইলে প্রান্তিক এবং মাহি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২৫

| নিউজ রুম এডিটর ৯:০৭ অপরাহ্ণ | মে ১৪, ২০২২ টাঙ্গাইল, সারাদেশ

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক এবং মাহি পরিবহনের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) নিহত, এবং এতে দুই বাসের ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহত ড্রাইভার শামীমের বাড়ি সদর উপজেলায়।

শনিবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর হাটখোলা- নাজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মধুপুর থানার উপ-পরিদর্শক মামুনুর রশিদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুই বাসের চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়।

এদের মধ্যে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।