• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বঙ্গবন্ধুর নাম আর কেউ মুছে ফেলতে পারবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর গ্রন্থাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকেলে জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কনিষ্ঠ কন্যা শেখ রেহানা যৌথভাবে মুজিব পাঠাগার নামে এই লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭৫ এর পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বার বার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার। কিন্তু এখনো তা আর পারবে না, কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের লাইব্রেরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ৭৫ এর পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, তার একমাত্র লক্ষ্য জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে মানুষের মুখে হাসি ফোটানো।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।