• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মালদ্বীপের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল

| নিউজ রুম এডিটর ৪:৩৩ অপরাহ্ণ | ১৫/০৫/২০২২ জাতীয়

গত ১৪ মে মালদ্বীপে স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রতিনিধি দল। মালদ্বীপের ইসি চেয়ারম্যান এর আমন্ত্রণে পর্যবেক্ষণ দলে ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আবেদ আলী, সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, পরিচালক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, এম এ মালেক। এ সময় মালদ্বীপের ইসি ভাইস চেয়ারম্যান ইসমাইল হাবিব, মালদ্বীপের কর্মসংস্থান ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট আমজাদ মোস্তফা ও অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।।

প্রতিনিধি দল বেশকিছু ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের সাথে কথা বলেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরাম এর চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী বলেন পরিদর্শন কালে একটি কেন্দ্রে ভোটারদের মাঝে বাকবিতন্ডা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। মালদ্বীপের নির্বাচন অনুকরণীয় এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন।