• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

দামুড়হুদা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ১২:২৭ অপরাহ্ণ | ২৪/০৫/২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে আটক করেছে। সোমবার (২৩শে মে) রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. হাবিবুর রহমান ওরফে মুতুড়ে হাবিব (৩৮) দামুড়হুদা উপজেলার দশমী এলাকার মো. আশরাফুল আলম বকুলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মারজান আল মোনায়েম সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার রাতে দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল মোটর সাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।