• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড

| নিউজ রুম এডিটর ৫:১৩ অপরাহ্ণ | ২৫/০৫/২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক সেবনের অপরাধে ২ জনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নুরজাহানপুর গ্রামের মুন্নু মিয়ার ছেলে সামসুল ইসলাম (২৫) ও একই উপজেলার বলগাড়ী গ্রামের মৃত বানু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫)। এদের মধ্যে সামসুল ইসলামের ১ বছর ও আব্দুর রহিমের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক ছায়েদুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ীতে সকাল ৭ টা থেকে ৮ টার মধ্যে পুলিশি অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদেরকে হাতে নাতে আটক করে থানায় নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ দন্ড প্রদান করেন।