• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হবিগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে মাঠে ॥ ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার জরিমানা

| নিউজ রুম এডিটর ১১:৫০ পূর্বাহ্ণ | ০২/০৬/২০২২ সারাদেশ, সিলেট

হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ জেলা প্রশাসক এর দিক নির্দেশনা চালের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, গুদাম রোড, নবীগঞ্জ রোডের বিভিন্ন চালের আড়ত, অটোরাইস মিল ও চাল ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১ জুন) জেলা প্রশাসন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
এসময় অনুমোদনহীনভাবে আড়ত পরিচালনার মাধ্যমে অবৈধ ভাবে ধান, চাল মজুদ করারা দায়ে মেসার্স সোহেল এন্টারপ্রাইজ, মেসার্স শাহ এন্টারপ্রাইজ ২ টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকি এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।