• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

নওগাঁর আত্রাইয়ে চলছে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-

| নিউজ রুম এডিটর ৮:৩৮ অপরাহ্ণ | জুন ১৩, ২০২২ সারাদেশ

কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্দেশ্যে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২। রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আত্রাই উপজেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তর উক্ত মেলার আয়োজন করেছে। উদ্বোধণী দিন( সোমবার ১৩ জুন) আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপত্ত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য আত্রাই উপজেলা প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর,সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা মোঃ আব্দুল বারী, উপসহকারী কৃষি কমকর্তা মোঃ কেরামত আলী, উপসহকারী কৃষি কমকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।# আলোচনা শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রযুক্তির ২৮ টি স্টল পরিদর্শণ করেন।