• আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

জামিনে নিয়ে বাসা যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে জখম

| নিউজ রুম এডিটর ১০:৩০ অপরাহ্ণ | ২৯/০৮/২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে আদালত থেকে জমিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছে রিয়াজুল ইসলাম নামে এক বৃদ্ধ। ওই বৃদ্ধ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলার মটেরপাড় এলাকার একটি ভুট্টা গোডাউনের সামনে হামলার শিকার হয় রিয়াজুল ইসলাম।

অভিযোগ সুত্রে জানা গেছে, ওই উপজেলার দক্ষিন ঘনেশ্যাম এলাকার আমির হোসেনের পুত্র আব্দুল বারেক গত শুক্রবার রাতে মালেয়শিয়া প্রবাসী এক গৃহবুধর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। পরে স্থানীয় ইউ-পি সদস্যের সহযোগিতায় আব্দুল বারেককে হাসপাতালে ভর্তি করা হয় । এ ঘটনায় ওই গৃহবুধ আসাদুল ইসলাম ও সাইদুল ইসলাম নামে দুই জনকে সাথে নিয়ে শনিবার বিকালে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করতে যায়। কিন্তু পুলিশ তাদের অভিযোগ না নিয়ে উল্টো আব্দুল বারেককে মারধরের অভিযোগে গৃহবুধর সাথে থাকা ওই দুই জনকে গ্রেফতার করেন।

এ নিয়ে পুলিশের দাবী, প্রবাসীর স্ত্রী ওই গৃহবধুর সাথে আব্দুল বারেকের পরকীয় প্রেম ছিলো। বারেক তার পরকীয়া প্রেমিকার দেখা করতে গেলে স্থানীয় লোকজন আটক করে মারধর করেন। এতে আব্দুল বারেক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।

পরে আব্দুল বারেককে মারধরের অভিযোগে তার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আটক ওই দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়। ওই মামলায় রিয়াজুল ইসলামকেও আসামী করা হয়। সোমবার আদালত তার জামিন প্রদান করেন। জামিন নিয়ে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছে রিয়াজুল ইসলাম নামে ওই বৃদ্ধ। স্থানীয় লোকজন ছুটে এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব‌্যবস্থা নেয়া হবে।