• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

সিরাজদিখানে অটো রিক্সার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু!

| নিউজ রুম এডিটর ৭:২৬ অপরাহ্ণ | ২৭/০৯/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটো রিক্সার ধাক্কায় ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহল গ্রামে অজ্ঞাত একটি অটো রিক্সার ধাক্কায় আবির হোসেন(৭) নামে ওই শিশুর গুরুতর আহত হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের আরমহ গ্রামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় আবির হোসেন নামের ওই শিশুকে অজ্ঞাত নামা অটো রিক্সা ধাক্কা মেরে ফেলে রেখে যায়।

এতে শিশু আবির হোসেন গুরুত্বর জখম প্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত আবির হোসেনের জখম গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসক তাকে প্রাথমিক দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। গুরুত্বর আহত আবির হোসেনকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আবির হোসেন উপজেলার মালখানগর ইউনিয়নের মালপদিয়া গ্রামের মিন্টু শেখের ছেলে।