• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

সত্যি কি সৌদি আরব ও আরব আমিরাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আমেরিকা

| নিউজ রুম এডিটর ১০:১৬ পূর্বাহ্ণ | ০৮/১০/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় সম্প্রতি অপরিশোধিত তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাস।

কিন্তু সংস্থাটির এই সিদ্ধান্তে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মনে করছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্র্যাট দলের একদল সিনেটর এক বিল উত্থাপন করেছেন।

প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতা টম ম্যালিনোভস্কি, সিন ক্যাস্টেন ও সুসান ওয়াইল্ড। বিলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়ে দেশ দুটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি পরিষদের ওই তিন সদস্য বলেছেন, যেসব দেশ কার্যকরভাবে আমাদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে তাদেরকে সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার কোনও মানে হয় না।

তিনি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন করতে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ওপেক প্লাসের সদস্য।
এর আগে বুধবার আমেরিকার আপত্তি সত্ত্বেও অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদন ও রফতানিকারকদের জোট ওপেক প্লাস।

বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল-জাজিরা, এনপিআর