• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ট্রেন দুর্ঘটনায় সেই শিশু টি আর নেই

| নিউজ রুম এডিটর ৭:০৫ অপরাহ্ণ | ১৩/০১/২০২৩ সারাদেশ

খায়রুল খন্দকার টাংগাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত হ‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের আই সি ইউ তে মায়ের মৃত্যুর একদিন পর শিশুর তাওহীদের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দি‌কে শিশু তাওহী‌দ মারা যায়।

এর আ‌গে বুধবার রাত ৩টার দি‌কে পিয়ারা বেগম (৩৫) না‌মে ওই শিশুর মা ওই মে‌ডি‌কে‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত ট্রেন ও অ‌টো‌রিকশার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মৃত শিশু তাওহীদ (‌দেড় বছর) উপজেলার ফলদা ইউ‌নিয়‌নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে এবং মৃত পিয়ারা বেগম একই ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।

ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চি‌কিৎসাধীন অবস্থায় একজন নারী ও শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। এ‌তে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫ জন। নিহতরা সবাই একই ইউ‌নিয়‌নের।

উ‌ল্লেখ্য, বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা দূর্ঘটনা হয়। দূর্ঘটনার স্থলে অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটির খোঁজ খবর নিচ্ছিলেন ভূঞাপুর উপজেলার কৃতি সন্তান ডিএমপি কমিশনার গোলাম ফারুক ও জয়নাল আবেদীন বিদ্যুৎ আইনজীবী, ঢাকা।