• আজ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঘোড়াঘাটে নিজ বাড়িতে লাগানো গাঁজাসহ একজন আটক

| নিউজ রুম এডিটর ৭:০৮ অপরাহ্ণ | ১৩/০১/২০২৩ আইন ও আদালত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির আঙিনায় আঁখ ও সিম গাছের আড়ালে দীর্ঘদিন থেকে গাঁজার গাছ চাষ করার অপরাধে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার কানাগাড়ি হরিপাড়া এলাকায় ঘোড়াঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ ফিট উচ্চতা ও প্রায় আড়াই কেজি ওজনের গাঁজার গাছসহ আব্দুস সাত্তার (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আব্দুস সাত্তার হরিপাড়া এলাকার মৃত চান মিয়া সওদাগরের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির আটকের বিষয় নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিজ বাড়িতে গাঁজা চাষের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শুক্রবারে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।