• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

পরচুলা পরে বিয়ের আসরে বর, ফাঁস হতেই বেধড়ক মারপিট (ভিডিও)

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ১৩/০৭/২০২৩ আন্তর্জাতিক

টাক মাথায় তিনি পরেছেন পরচুলা। মাথায় যে চুল নেই, সেই তথ্য গোপন করে বিয়ের পিঁড়িতেও বসেন তিনি। পরচুলা পরে ঢেকে রাখেন টাক। তার ওপর পরিপাটি করে বসিয়েছিলেন বিয়ের পাগড়ি। কিন্তু বিয়ের আসরে তার গোপন রহস্য ফাঁস হতে বেশি সময় লাগেনি। পরিণতিও হয়েছে করুণ, খেতে হয়েছে গণধোলাই। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের ইকবালবুল এলাকায়।

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরের টাক আবিষ্কার করে ফেলেছিলেন কনের পরিবারের সদস্যরা। তারপর শুরু হয় মারধর। বিয়ে বাড়িতেই বরকে চড়-থাপ্পড় মারা হয়। টেনে খুলে দেওয়া হয় তার পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়। আর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েকজন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। এ সময় আতঙ্কে কান্নাকাটিও করতে দেখা যায় বরকে। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন।