• আজ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

বনশ্রী ও ইসিবি চত্বরে ডোমিনোজ পিৎজার নতুন স্টোর

| নিউজ রুম এডিটর ৫:১৯ অপরাহ্ণ | ২০/০৭/২০২৩ অর্থনীতি

ঢাকার বনশ্রী এবং ইসিবি চত্বরে ১৯ ও ২০তম স্টোর উদ্বোধন করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোজ পিৎজা। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই দুই স্টোরের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডোমিনোজ পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের পাশাপাশি উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের ছাত্র-ছাত্রীরা (যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে)।

এসময় জুবিল্যান্ট ফুডওয়ার্কস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৌমিল মেহতা বলেন, ডোমিনোজ পিৎজা খুব দ্রুতই বাংলাদেশে সম্প্রসারিত হচ্ছে। বনশ্রী ও ইসিবি চত্বরে দুটো স্টোর খুলতে পেরে আমরা বেশ আনন্দিত।

রাজধানীতে গ্রাহকদের চাহিদা মেটাতে আমরা স্টোর নেটওয়ার্ক প্রসারিত করছি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সিগনেচার ফ্লেভার ও ব্যতিক্রমী পরিসেবা আরও বেশি লোকের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। তারই সঙ্গে আমরা ইসিবি এবং বনশ্রীবাসীদের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠার অপেক্ষায় রয়েছি।

প্লে স্টোর থেকে ‘Domino’s Pizza Bangladesh’ অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। অথবা ওয়েবসাইট থেকে সরাসরি m.dominos.com.bd-এ অথবা 16656 নম্বরে কল করেও অর্ডার করা যাবে।

বনশ্রী-ইসিবি চত্বর ছাড়াও বর্তমানে ঢাকায় ডোমিনোজ পিৎজার সর্বমোট ২০টি আউটলেট আছে। যা ধানমন্ডি, পান্থপথ, উত্তরা, বনানী, মোহাম্মদপুর, ওয়ারী, লক্ষ্মীবাজার, মিরপুর ১২, মিরপুর ২, খিলগাঁও, যমুনা ফিউচার পার্ক, ইস্কাটন, গুলশান ১, বাসাবো, ধানমন্ডী ২৭, বসুন্ধরা আবাসিক এলাকা ও বাড্ডায় অবস্থিত।