• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

২ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী ৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:১৫ অপরাহ্ণ | ২৩/০৭/২০২৩ সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি, ২৩ জুলাইঃ দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছর এবং অপর একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী রোকনুদ্দৌলা (৩৫)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।

গ্রেফতার ওই সাজাপ্রাপ্ত অাসামী কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

রবিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এতথ্য নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।

ওসি জানান, শনিবার (২২ জুলাই) বিকেলে ঢাকায় পৌঁছায় রৌমারী থানা পুলিশের একটি দল। স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় ওইদিন দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা থেকে সাজাপ্রাপ্ত অাসামী রোকনুদ্দৌলাকে গ্রেফতার করে। পরের দিন রবিবার (২৩ জুলাই) আসামিকে রৌমারী থানায় নিয়ে অাসে। গ্রেফতার রোকনুদ্দৌলা ২০১৯ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুই বছর এবং ২০২২ সালের অপর একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক ছিল।

(ওসি) রূপ কুমার সরকার বলেন, ‘ঢাকা থেকে গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি রোকনুদ্দৌলাকে রবিবার কোর্টে পাঠানো হয়েছে।’