• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

১৩০০ শাখা-উপশাখায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করলো আইএফআইসি ব্যাংক

| নিউজ রুম এডিটর ১২:০২ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৩ অর্থনীতি

‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আইএফআইসি ব্যাংক। সবুজায়নের অঙ্গীকারে ব্যাংকের ১৩০০ শাখা-উপশাখায় এই কর্মসূচি মাসব্যাপী পরিচালিত হবে।

বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় আইএফআইসি ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শাহ আলম সারওয়ার বলেন, ‌‘দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের শাখা-উপশাখাগুলোতে কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। এই সবুজায়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে গাছের চারা প্রদান করা হচ্ছে।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশের প্রতি সচেতনতামূলক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘শাখা-উপশাখাতে বৃক্ষরোপণের পাশাপাশি আইএফআইসি বিনামূল্যে চারা বিতরণের যে কার্যক্রম গ্রহণ করেছে সেটি প্রশংসনীয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ব জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় দেশজুড়ে ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখার মাধ্যমে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে। টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে গণমানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।