• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারে দাবীতে পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা

| নিউজ রুম এডিটর ৬:০৪ অপরাহ্ণ | ০৬/০৮/২০২৩ গণমাধ্যম

আশরাফুল ইসলাম গাইবান্ধা::গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত ৫ সাংবাদিকের উপর হামলাকারী অধ্যক্ষসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবীতে আজ ৬ আগস্ট রবিবার বিকাল ৩ টায় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে৷

রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সিরাজুল ইসলাম,সহ সভাপতি মিজানুর রহমান মিলন মন্ডল,সহ সভাপতি কাজী নজরুল ইসলাম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রানা,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক,দপ্তর সম্পাদক সাহারুল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা সহ অন্যান্যরা।

এ প্রতিবাদ সভায় বক্তারা গোবিন্দগঞ্জের সাংবাদিকদের উপর হামলাকারী অধ্যক্ষসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন ।এছাড়াও তারা সারাদেশ ব্যাপী কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নের দাবী জানান।