• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

তুরাগ থানায় প্রতারণা মামলায় একজন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৯:০৮ অপরাহ্ণ | ১০/১০/২০২৩ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা: তুরাগ থানায় প্রতারণা মামলায় একজন কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

ঐ প্রতারকের নাম মোঃ ওমর ফারুক। গ্রেফতারের পর তার হেফাজত থেকে প্রতারণা করে আত্মসাৎ করা একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ।
বিষয়টি নিশ্চিত করেন উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাউদ্দীন।

তিনি বলেন গ্রেফতারকৃত ওমর ফারুক ২০২০ সালের ১৫ মার্চ তুরাগ থেকে আশুলিয়া যাওয়ার কথা বলে মোহাম্মদ জিলন মিয়ার নিকট হতে তার ব্যবহারকৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। তারা দু’জন পূর্ব পরিচিত। এরপর থেকে সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং জিলন মিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে মোটরসাইকেলটি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।

তিনি আরো জানান, ভুক্তভোগী জিলন মিয়া দীর্ঘ সাড়ে তিন বছর পর বাদি হয়ে গতকাল সোমবার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ওই দিনই টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। তার নিকট হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।