• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাকিল খান

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ২৯/১১/২০২৩ বিনোদন

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পাননি চিত্রনায়ক শাকিল খান। পরবর্তীতে সেই আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।

এ বিষয়ে গত ২৮ নভেম্বর(মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল। সাক্ষাতের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি।

চিত্রনায়ক শাকিল খান গণমাধ্যমে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছেন তিনি।

তিনি বলেন, ‘নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।’

চিত্রনায়ক এ প্রসঙ্গে আরও বলেন, গতকাল আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালোকিছু অপেক্ষা করছে।’

উল্লেখ্য, শাকিল খান যে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হাবিবুন নাহার।