• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

নরসিংদীতে জাসদের প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

| নিউজ রুম এডিটর ১১:৫৫ অপরাহ্ণ | ২৯/১২/২০২৩ অন্যান্য দল, রাজনীতি

ফাহিম আহমেদ খান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী- ৫ (রায়পুরা) জাসদের প্রার্থী মোঃ মাহফুজুর রহমান তার পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ তুলেছেন সরকার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, গত সপ্তাহে আমার সমর্থকেরা খানাবাড়ি রেল ক্রসিং এলাকায় পোস্টার লাগায়। সম্প্রতি সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প হয়। আজ (২৯ ডিসেম্বর) দুপুরে সেখানে গিয়ে দেখি, আমার প্রচারণার পোস্টার ছিড়ে ফেলে রাখা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

পোস্টার ছিড়ে ফেলার জন্য তিনি সরকার দলীয় নেতাকর্মীদের দিকে অভিযোগ তোলেন।

মাহফুজুর রহমান বলেন, বিষয়টি আমি আগামীকাল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীকে লিখিতভাবে জানাব।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, অভিযোগটি আমরা পাইনি। প্রার্থী অভিযোগ করলে, অভিযোগের ধরণ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেব।