• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বাড্ডার কাঠের দোকানের আগুন নিয়ন্ত্রণে

| নিউজ রুম এডিটর ১১:২৮ পূর্বাহ্ণ | ২৭/০২/২০২৪ ঢাকা, সারাদেশ

রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে লাগা আগুনে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অন্তত ১০-১২টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সোমবার রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

তিনি জানান, পরে সেখানে আরও দুইটি ইউনিট যুক্ত হয়। দেড় ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

 

প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।