• আজ ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

ব্যারিস্টার কাজলকে গ্রেপ্তার করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নিন্দা

| নিউজ রুম এডিটর ৫:৪৬ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপিরসুপ্রিম কোর্টের বা নির্বাচনে বিএনপির ঘটনা ভারপ্রাপ্ত আহবায়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক

রোববার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ভোট ডাকাতিতে অভ্যস্ত আওয়ামী মাফিয়াগোষ্ঠী বারবার সুপ্রিম কোর্টের মতো আস্থার জায়গায় নগ্ন হস্তক্ষেপ করছে। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রীকে কারচুপি করে জেতাতে তারা বার নির্বাচনে যেভাবে কালো থাবা বসিয়েছে, ইতিহাসের পাতায় সেটা এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে।

তারা আরো বলেন, প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে জনপ্রিয় প্রতিবাদী আইনজীবী বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আটক করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করছি।