• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

সিরাজদিখানে ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ!

| নিউজ রুম এডিটর ৩:০৪ অপরাহ্ণ | ০৬/০৪/২০২৪ ইসলাম, ধর্ম, লিড নিউজ

সিরাজদিখান প্রতিনিদিঃ

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালপদিয়ায় ৫ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্পেন প্রবাসী শাহ আলম শেখের উদ্যোগে তার নিজ বাড়িতে এ খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে খুশি এবং আনন্দিত হতদরিদ্র মানুষরা। স্টলে আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে থ্রিপিস, কাপড়, লুঙ্গী ও  চাল,ডাল,চিনি,তেল,দুধ,সেমাই। ঈদ বস্ত্রের মধ্যে বিতরণ করা হয় শাড়ি, লুঙ্গী,থ্রিপিস ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তেল,১ কেজি চিনি,১ কেজি সেমাই ও ১ প্যাকেট গুড়ো দুধ। বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে আনন্দিত নিম্ন আয়ের মানুষরা। এ খবর পেয়েই দূর-দুরান্ত থেকে ছুটে আসে হতদরিদ্ররা।