• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বিএনপির কার্যালয়ে ভাংচুর, সাবেক ভাইস চেয়ারম্যানসহ আটক ৩

| নিউজ রুম এডিটর ২:৪১ অপরাহ্ণ | অক্টোবর ৩, ২০২৪ বিএনপি, রাজনীতি

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার ( ৩ অক্টোবর) রাতে হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুকে হাতীবান্ধা তেল পাম্প এলাকা থেকে ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে দইখাওয়া বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। একই সাথে সফিকুল ইসলাম নামে এক যুবলীগ কর্মীকে আটক করে।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাহিদুল ইসলাম জাহিদ ভেলাগুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, লালমনিরহাটের মহেন্দ্রনগরের বুড়িরবাজার বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলায় হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদকে আটক করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, লালমনিরহাটের মহেন্দ্রনগর বুড়িরবাজার পার্টি অফিস ভাংচুর মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।