• আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সাতক্ষীরায় ১১২ বোতল ফেনন্সিডিলসহ আটক-২

| নিউজ রুম এডিটর ৭:৪৪ অপরাহ্ণ | ০৪/১০/২০২৪ আইন ও আদালত

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১২ বোতল ফেনন্সিডিলসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার ভোর ৫ টার দিকে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় তাদেকে আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা কালীগঞ্জ থানার জাফরপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে অজিহার রহমান গাজী অভি (৪২) ও সদরের আলিপুর গাংনীয়া এলাকার আজিজুল ইসলামের ছেলে চিহ্নিত মাদক চোরাকারবারি সাইদুল্লাহ হোসেন কারিকর (২৮)।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদরের আলিপুর গাংনীয়া ব্রিজ এলাকায় এসআই শেখ আহম্মদ কবির, এসআই পিন্টু লাল দাস, এসআই মিঠুন মজুমদার, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাংনীয়া ব্রিজের পশ্চিম পার্শ্বে “নুর ইসলাম টি-ষ্টল” এর সামনে থেকে ওই দুই চিহ্নিত মাদক চোরাকারবারিকে ১১২ বোতল ফেনন্সিডিল আটক করা হয়। এবিষয়ে সাতক্ষীরা থানায় নিয়মিত ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য  নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় মামলা দেওয়া হয়েছে। মামলা নং-০৩।