• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ছাত্র আন্দোলনে নিহত সবুজের এইচএসসি পরীক্ষায় উওীর্ণ

| নিউজ রুম এডিটর ১১:০৯ অপরাহ্ণ | ১৫/১০/২০২৪ শিক্ষাঙ্গন

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। এরপর থেকেই পরিবারের কারো মুখে নেই হাসি। চলে শুধু প্রতিনিয়ত কান্নার আহাজারি। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হলে ফলাফল সিটে দেখা যায় তার ফলাফল ৪ দশমিক ৩৩। ফলাফল শুনে আরও শোকাহত হন পরিবার।

শ্রীবরদীর খড়িয়া কাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের প্যারালাইজড রোগী আজাহার আলীর ছেলে সবুজ। যার আয়ে চলতো পাঁচ সদস্যের পরিবার। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ ছিলো দ্বিতীয়। বড় বোনটির বিয়ে হওয়ার পরে বাবা প্যারালাইজড হয় এরপর পরিবারের দায়িত্ব নেন নিজেই। স্থানীয় এক ফার্মেসিতে পার্টটাইম কাজ করতেন সবুজ। পরিবার চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনা করতেন শ্রীবরদী সরকারি কলেজে। সেখান থেকেই এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় বসেছিলেন। হঠাৎ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় এই মেধাবী ছাত্র।

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ৬ সদস্যের সংসারের খরচ বহন করে নিজের লেখাপড়া চালিয়ে এই রেজাল্ট করা কম কথা নয়। তাঁর এই রেজাল্টে আমরা শিক্ষকরাসহ তাঁর সহপাঠিরাও আনন্দিত। শুধু তাঁর পরিবার এ আনন্দ নিতে পারছে না ছেলে হারানোর শোকে। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

শহীদ সবুজের মা সমেজা বেগম বলেন আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ঠিকই কিন্তু এ রেজাল্ট তো আমাদের কোন কাজে আসবে না। আমরা চাই প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করে তাদের ফাঁসির দাবি জানায়।