=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

| নিউজ রুম এডিটর ১১:৩৩ পূর্বাহ্ণ | ১৯/১০/২০২৪ আইন ও আদালত, লিড নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হত্যা মামলায় ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১৯ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে এ আদেশ আসে।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।