• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

লালমনিরহাটে দিপালী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড 

| নিউজ রুম এডিটর ১০:২৪ অপরাহ্ণ | ২৮/১০/২০২৪ আইন ও আদালত
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামীকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৪ আসামিকে খালাস প্রদান করে আদালত। দন্ডপ্রাপ্ত আসামি ওসমান আলী হাতীবান্ধা উপজেলার দক্ষিণ হলদীবাড়ী চর এলাকার আবুল হোসেনের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার দক্ষ পারুলিয়া এলাকার মেছের আলীর ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ী থেকে নিখোজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিন হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদন্ড এবং অন্য চার আসামিকে খালাস দেন।
দিপালী দেব সিংহ হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যু দন্ড এবং বাকি আসামীদের খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।